ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

করোনাকে কন্ট্রোলে রেখে এগিয়ে যেতে হবে : মতিয়া চৌধুরী

ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ করেন বেগম মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাকে কন্ট্রোলে রেখে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ১৮ মে সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে দুঃস্থদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহারের নগদ অর্থ বিতরণকালে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় এ কথা জানান।

করোনা বিষয়ে আলোকপাত করতে গিয়ে মতিয়া বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাসের প্রার্দুভাব বেশ কিছুদিন থাকবে। কাজেই একে কন্ট্রোলে রেখে এর সঙ্গে বসবাস করার জন্য বেশকিছুদিন আমাদের তৈরি থাকতে হবে।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, সাবধানতার সাথে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এছাড়া বিদেশের সাথে তৈরি পোষাকখাতসহ অন্য অর্ডারগুলো ধরে রাখতে হবে। যদি একবার অর্ডার বাতিল হয় যায় তবে ওইসব অর্ডার ফেরত আনতে নিগোসিয়েশন করতে বছর দু’য়েক লেগে যাবে। তাই প্রধানমন্ত্রী সাবধানতা এবং দ্রুততা এ দুটো বিষয় সামনে রেখে পরিস্থিতি মোকাবেলা করছেন।

এদিন তিনি উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার এক হাজার ৭৬০ জন হতদরিদ্রের মাঝে নগদ দুইশ’ টাকা করে মোট তিন লাখ ৫২ হাজার টাকা বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

করোনাকে কন্ট্রোলে রেখে এগিয়ে যেতে হবে : মতিয়া চৌধুরী

আপডেট সময় ০৮:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০