ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

যমুনা সারকারখানা এক মাস বন্ধের পর ফের ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানা। ছবি : বাংলারচিঠিডটকম

যমুনা সার কারখানা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানায় ফের উৎপাদন চালু হয়েছে। টানা এক মাস বন্ধ থাকার পর ৩ মে রাত ১১টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

জেএফসিএল সূত্র জানায়, অ্যামোনিয়া প্লান্ট শাখার যান্ত্রিক ত্রুটির কারণে গত ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় কারখানা বন্ধ হয়। এতে কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব দক্ষ জনবল দিয়ে দীর্ঘ এক মাস মেরামত করে ৩ মে রাতে উৎপাদনে আসে কারখানাটি।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার জানান, যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্লান্ট শাখার যান্ত্রিক ত্রুটির কারণে এক মাস বন্ধ রাখা হয়। তারপর নিজস্ব জনবল দিয়ে টানা এক মাস মেরামত করে ৩ মে রাতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। নিজস্ব জনবল দিয়ে মেরামত করানোর কারণে অতিরিক্ত টাকার প্রয়োজন হয়নি।

জানা গেছে, ১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠার পর থেকেই উত্তরাঞ্চলের ১৬টি জেলা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সারের চাহিদা পূরণ করে আসছে। বিসিআইসি নিয়ন্ত্রিত কেপিআই-১ মানসম্পন্ন এ প্রতিষ্ঠানে শুরুতে দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হলেও বর্তমানে গ্যাস স্বল্পতায় তা কমে এসেছে। স্বাভাবিক উৎপাদনের জন্য ৩২০ পিএসআই চাপ গ্যাসের প্রয়োজন থাকলেও সর্বশেষ তথ্যমতে মাত্র ১৮০ পিএসআই সরবরাহ রয়েছে। বর্তমানে তা দিয়েই ইউরিয়া উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

যমুনা সারকারখানা এক মাস বন্ধের পর ফের ইউরিয়া উৎপাদন শুরু

আপডেট সময় ০৫:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০