ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

৫০০ কর্মহীনকে জামালপুর জেলা আওয়ামী লীগ দিল প্রধানমন্ত্রীর উপহার

প্রধানমন্ত্রী উপহার বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ৫০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। ৪ মে দুপুরে বকুলতলায় দলটির জেলা কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা এ প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর প্রতিটি ব্যাগে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার করে তেল রয়েছে। প্রথম পর্যায়ে কর্মহীন অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যদের তালিকা তৈরি করে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ৫০০ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণির কর্মহীন মানুষের তালিকা করে তাদেরকেও প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণের আওতায় আনা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর উপহার বিতরণে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫০০ কর্মহীনকে জামালপুর জেলা আওয়ামী লীগ দিল প্রধানমন্ত্রীর উপহার

আপডেট সময় ০৫:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০