ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একহাজার কর্মহীনদের জন্য জামালপুর জেলা পুলিশের মানবিক সহায়তা

কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট আপদকালে কর্মহীন এক হাজার নারী ও পুরুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে জামালপুর জেলা পুলিশ। ৫ এপ্রিল দুপুরে ১০০ জন কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন।

জানা গেছে, খাদ্য সহায়তা কর্মসূচির প্রথম দিনে ৫ এপ্রিল বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জড়ো হন কর্মহীন ১০০ জন নারী ও পুরুষ। তারা আগে থেকেই স্লিপ সংগ্রহ করে নির্ধারিত দূরত্বে গোলবৃত্তের সারিতে দাঁড়ান। পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন কর্মহীন মানুষদের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সুফিয়ান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল কর্মহীন মানুষদের মাঝে চাল বিতরণে অংশ নেন।

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে জানান, আজকে ১০০ জনকে খাদ্য সহায়তা দেওয়া হলো। সামাজিক দূরত্ব ও জনসমাগম এড়াতে টানা পনের দিন ধরে প্রতিদিন ৫০ জনের মাঝে এই খাদ্য সহায়তার চাল বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

একহাজার কর্মহীনদের জন্য জামালপুর জেলা পুলিশের মানবিক সহায়তা

আপডেট সময় ০৯:৩৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০