ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

চাল-ডাল-লবণ, তেলের ব্যাগ নিয়ে দরিদ্রদের দরজায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

চাল, ডাল, লবণ, তেল, সাবানের ব্যাগ নিয়ে দরিদ্রদের দরজায় হাজির হন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা নিশ্চিত করতে করোনার প্রভাবে কর্মহীন-ঘরবন্দি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরকারি খাদ্য সহায়তার চাল, ডাল, তেল ও লবণ বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

৩ এপ্রিল বিকেল থেকে শুরু করে রাত ৭টা পর্যন্ত প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া, তারাকান্দি তিতাস মোড় এলাকায় ৪০০ পরিবারের মাঝে সরকারি সহায়তার খাদ্য সামগ্রী পৌঁছে দেন। তার দেওয়া খাদ্য সহায়তার প্রতিটি ব্যাগে ছিল ১০ কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবণ, এক কেজি আলু, এক লিটার তেল ও হাতধোয়ার জন্য একটি করে সাবান।

এ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এ কারণে অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় সকলের জন্য কিছুটা হলেও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। সবার উচিৎ এই সময় সরকারের নির্দেশনা মেনে চলা।তাহলেই করোনাভাইরাস থেকে নিশ্চয় আমরা রক্ষা পাবো।

এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি শাখাওয়াতুল আলম মুকুল প্রতিমন্ত্রীকে ত্রাণ বিতরণের সহায়তা করেন।

এদিকে ৩ এপ্রিল সকালে দৌলতপুর গ্রামে প্রতিমন্ত্রীর নিজ বাড়িতে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন এবং সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাভাইরাস বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

চাল-ডাল-লবণ, তেলের ব্যাগ নিয়ে দরিদ্রদের দরজায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ১০:৫৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০