ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জীবাণুনাশক ছিটাচ্ছে জামালপুর জেলা ছাত্রদল

জামালপুর শহরের বিভিন্ন স্থানে জীবনাণুনাশক ছিটায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ রোধে জামালপুর পৌর এলাকায় জীবাণুনাশক ছিটানো শুরু করেছে জেলা ছাত্রদল। ২৯ মার্চ দুপুরে পীঠে স্প্রে-মেশিন বেঁধে শহরের মেডিক্যাল রোডে জীবাণুনাশক ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

পরে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে নিয়ে ছয়টি স্পে-মেশিনে শহরের তমালতলা মোড় হয়ে সকাল বাজার পর্যন্ত প্রধান সড়কে জীবাণুনাশক ছিটান। তারা সড়কের দুপাশে বন্ধ থাকা দোকানপাটের সামনে ও শাটারেও জীবাণুনাশক ছিটান। এছাড়াও ছাত্রদলের নেতা-কর্মীরা দিনব্যাপী শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কাছারিপাড়াসহ শহরের বিভিন্ন সড়কে, অলিগলিতে ও বাসাবাড়ির সামনে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান, সহ-সভাপতি মোশারফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ওমরুজ্জামান চৌধুরী দর্শন, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমন, ছাত্রদল নেতা ইমরান কায়সার, জাকির হোসেন জনি, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক ও সজিব হাসান ডোনাসহ বেশ কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খান এ প্রতিনিধিকে জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলা ছাত্রদলের উদ্যোগে পর্যায়ক্রমে জামালপুর পৌরসভার বিভিন্ন স্থানে রাস্তা, দোকানপাট ও বাসাবাড়ির সামনে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জীবাণুনাশক ছিটাচ্ছে জামালপুর জেলা ছাত্রদল

আপডেট সময় ০৮:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০