ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আটক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দর) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে রিপন মিয়া (৩৫) নামে এক ডিলারকে আটক করেছে প্রশাসন। ২৪ মার্চ দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের গোয়ালবাথান এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার নাজির হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ জানান, গোয়ালবাথান এলাকার নির্ধারিত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রিপন মিয়া নির্দিষ্ট নিয়মে দরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, আটক ডিলারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আটক

আপডেট সময় ০৬:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০