ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গ করায় সরিষাবাড়ীতে ৩ জনের জেল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের অপরাধে তিনজন ফটোকপির দোকান মালিককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পিংনা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আরিফুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ডাকাতিয়া মেন্দা গ্রামের জামাল মিয়ার ছেলে মাহমুদুল হাসান (২৩), পিংনা কলেজপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রেজাউল হক (৪০) ও বারইপটল গ্রামের খোকার ছেলে দোলন (৩০)।

নির্বাহী হাকিম আরিফুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘নিয়ম ভঙ্গ করে পিংনা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পাশে তিনজন ব্যবসায়ী ফটোকপির দোকান চালু রাখেন। স্থানীয়দের অভিযোগে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং পরীক্ষার নিয়ম ভঙ্গ করার অপরাধে তাদের তিনজনকে ১৪৪ ধারায় সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।’

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

এসএসসি পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গ করায় সরিষাবাড়ীতে ৩ জনের জেল

আপডেট সময় ০৮:৪২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০