ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের ওপর সন্ত্রাসী হামলা মামলাটির দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। ২৫ জানুয়ারি বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সহ-সভাপতি ইণ্ডিপেণ্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ।

বক্তারা সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটির দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে মামলাটির অন্যতম আসামি পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে পৌর কাউন্সিলর পদ থেকে অপসারণ, তার স্ট্যাম্প ভেণ্ডার সনদ বাতিল, তাকে শহর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার এবং তার ছেলে আসামি রাকিবুল ইসলাম খান রাকিবকে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ছাড়াও জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।

প্রসঙ্গত, জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেলু আকন্দ গত বছরের ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে সদর উপজেলা ভূমি অফিসের পেছনে ব্রহ্মপুত্র নদের পাড়ে বাইপাস সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০