ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের ওপর সন্ত্রাসী হামলা মামলাটির দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। ২৫ জানুয়ারি বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সহ-সভাপতি ইণ্ডিপেণ্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ।

বক্তারা সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটির দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে মামলাটির অন্যতম আসামি পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে পৌর কাউন্সিলর পদ থেকে অপসারণ, তার স্ট্যাম্প ভেণ্ডার সনদ বাতিল, তাকে শহর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার এবং তার ছেলে আসামি রাকিবুল ইসলাম খান রাকিবকে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ছাড়াও জেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।

প্রসঙ্গত, জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেলু আকন্দ গত বছরের ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে সদর উপজেলা ভূমি অফিসের পেছনে ব্রহ্মপুত্র নদের পাড়ে বাইপাস সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

আপডেট সময় ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০