ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

রৌমারীতে বিজিবি’র অভিযানে ৫ ভারতীয় মহিষ আটক

বিজিবি’র অভিযানে আটক পাঁচটি ভারতীয় মহিষ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার লাঠিয়ালডাঙ্গা সীমান্ত এলাকায় পাঁচটি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। ২০ জানুয়ারি সকাল আটটার দিকে অভিযান চালিয়ে মালিকবিহীন ওই মহিষগুলো আটক করেন তারা।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি’র জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি সকাল আটটার দিকে লাঠিয়ালডাংগা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৭২/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচটি ভারতীয় মহিষ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। মহিষগুলো আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। মহিষগুলো রৌমারী কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি’র জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

রৌমারীতে বিজিবি’র অভিযানে ৫ ভারতীয় মহিষ আটক

আপডেট সময় ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০