ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মিথ্যাচার করে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘জামায়াত-বিএনপি একই সূত্রে গাঁথা। দুর্নীতি করে খালেদা জিয়া জেলে আর তার ছেলে বিদেশে বসে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। ভবিষ্যতে আর কখনো এরা ক্ষমতায় আসতে পারবে না।’

১৩ জানুয়ারি সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাশেরবাড়ি জিগাতলায় বারি সরিষা-১৪ এর মাঠ পরিদর্শন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষিমন্ত্রী আরো বলেন, ‘সরকার ধানসহ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পেতে কাজ করে যাচ্ছে। যাতে স্বল্প খরচে অধিক ফলন হয়, সেজন্য সারের দাম কমানো হয়েছে। নানামুখী বৈজ্ঞানিক গবেষণা চলছে। চার বছরের মধ্যে কৃষকের আর হাতে কাজ করতে হবে না, যন্ত্রের মাধ্যমে সব ফলন হবে।’ তিনি সরিষাবাড়ীতে সরিষার আবাদ যাতে আরো বেশি করে হয় সেজন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য গবেষকদের আহ্বান জানান।

সভায় বিশেষ ছিলেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আককাছ আলী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মিথ্যাচার করে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

আপডেট সময় ০৮:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০