ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী

সরিষাবাড়ী পৌরসভায় সাতদিন ধরে পানি সরবরাহ বন্ধ, নাগরিক দুর্ভোগ চরমে

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় সাতদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। পিডিবি’র বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় পৌরসভার পানির পাম্প চালু করা সম্ভব হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভায় তিনটি পানির পাম্প রয়েছে। গত সপ্তাহে সাবেক ১ নম্বর ওয়ার্ডের পাম্প এরিয়ার পিডিবি’র বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি বিকল হয়ে পড়ে। এতে পৌরসভার মূল শহর আরামনগর বাজারসহ অন্তত ১০টি গ্রামে পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পানির অভাবে খাওয়া ও গোসলসহ নিত্য নৈমিত্তিক কাজ এবং প্রচন্ড তাপদাহে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে আগত ঈদুল আজহাকে সামনে রেখে পানি সরবরাহ চালু হওয়ার সম্ভাবনা না থাকায় নাগরিকদের মধ্যে হতাশা ও পৌর কর্তৃপক্ষের ওপর ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন, নতুন ট্রান্সফর্মারের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বন্ধ পানি সরবরাহ চালু করতে চেষ্টা করা হচ্ছে।

পিডিবি’র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বিকল হওয়া ট্রান্সর্ফমার পৌরসভার নিজস্ব। নতুন ট্রান্সফর্মার আসলেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২

সরিষাবাড়ী পৌরসভায় সাতদিন ধরে পানি সরবরাহ বন্ধ, নাগরিক দুর্ভোগ চরমে

আপডেট সময় ১০:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮