ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

আইজিপি ব্যাজ ও সনদ পেলেন নকলা থানার এসআই মোস্তাফিজুর রহমান

আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসআই মো. মোস্তাফিজুর রহমানকে আইজিপি ব্যাচ পরিয়ে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসআই মো. মোস্তাফিজুর রহমানকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ পেলেন শেরপুরের নকলা উপজেলা চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মো. মোস্তাফিজুর রহমান। ৭ জানুয়ারি দুপুরে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজিপি ব্যাজ গ্রহণ করেন তিনি। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসআই মো. মোস্তাফিজুর রহমানকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন।

জানা যায়, মো. মোস্তাফিজুর রহমান ২০১৩ সালের শেরপুর সদর থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তার চৌকস নেতৃত্বে সদর উপজেলায় মাদক উদ্ধার, সন্ত্রাস, ইভটিজিং ও অপরাধ দমনসহ আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে কাজ করেছেন। ২০১৯ সালে জুয়া, মাদক, পলাতক আসামি গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি, হত্যা, সন্ত্রাসী ও মাদক মামলার রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করায় বিশেষ অবদান রাখায় আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়। এর আগে তিনি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়ে সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছিলেন। এসআই মো. মোস্তাফিজুর রহমান ২০১৯ সালের ২ সেপ্টেম্বর নকলার চন্দ্রকোনার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) হিসেবে যোগ দেন।

উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, বর্তমান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহের উৎসাহ ও অনুপ্রেরণায় আমি এ পদক পেয়েছি। তারা আমাকে কাজের দিক নির্দেশনা দিয়েছিলেন বলেই আমি আজ আইজিপি ব্যাজ, সনদসহ নগদ অর্থ সম্মননা পেয়েছি। তাছাড়াও শেরপুর সদর থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরও অনেক অবদান রয়েছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। বরাবরের মতই সার্বিক আইন শৃঙ্খলার উন্নতির লক্ষে সর্বদা তৎপর থাকবো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

আইজিপি ব্যাজ ও সনদ পেলেন নকলা থানার এসআই মোস্তাফিজুর রহমান

আপডেট সময় ০২:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০