ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ধর্মীয় স্থাপনাসহ জমি রক্ষার দাবিতে বানিয়াবাজারে মানববন্ধন

ধর্মীয় স্থাপনাসহ জমি রক্ষার দাবিতে বানিয়াবাজার এলাকায় ভুক্তভোগীদের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রভাবশালী ভূমিদস্যুদের হাত থেকে মসজিদ-মন্দির ও বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনার জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জামালপুর শহরের বানিয়াবাজার ভুক্তভোগী এলাকাবাসী। ৮ জানুয়ারি সকাল ১০টায় বানিয়াবাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ডের পৌর কাউন্সিলর জামাল পাশা, বানিয়াবাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার ও ইমাম মাওলানা রাশেদুল ইসলাম, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সিদ্ধার্থ শংকর রায়, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বাহার উদ্দিন, ওয়ার্ড বিএিনপির সভাপতি মো. আরিফুর রহমান, বানিয়াবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সেলিম আহাম্মেদ প্রমুখ।

বক্তরা অভিযোগ করে বলেন, শেরপুর জেলার কলুরচর এলাকার প্রভাবশালী কসির উদ্দিনের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র বানিয়াবাজার এলাকার মসজিদ, মন্দির, শ্মশান এলাকা, পৌর বাসটার্মিনালের জমি দখল করে আসছে। ইতিমধ্যে জামালপুর পৌরসভার সাতপাকিয়া মৌজার প্রায় ৪ একর ৬৭ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় ওই চক্রটি। স্থানীয় স্থায়ী বাসিন্দা বেশ কয়েকজন জমির মালিকের জমি ভূয়া কাগজপত্রের মাধ্যমে বেদখল ও হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করে আসছে ওই চক্রটি। অবিলম্বে হয়রানিমূলক সকল মামলা মামলা প্রত্যাহার করে কছির উদ্দিনসহ ভূমিদস্যু চক্রটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ধর্মীয় স্থাপনাসহ জমি রক্ষার দাবিতে বানিয়াবাজারে মানববন্ধন

আপডেট সময় ০৬:২৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০