ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

সাংবাদিক শেলু আকন্দকে নির্যাতনের প্রতিবাদে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের জ্যেষ্ঠ সাংবাদিক শেলু আকন্দকে নির্যাতন করে দুইপা ভেঙে দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ২৪ ডিসেম্বর দুপুর একটায় উপজেলা প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, সহসভাপতি আব্দুর রাজ্জাক মাহমুদ, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সাংবাদিক আফজাল শরীফ, সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক শামীম তালুকদার, সাংবাদিক রাশেদ আলম সম্রাট, সাংবাদিক সুমন সওদাগর, সরকার আকতার হোসেন।

এছাড়াও সাংবাদিক আশরাফুল হায়দার, সাইফুল ইসলাম, রাশেদুল ইসলাম রনি মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিক শেলু আকন্দের উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি জেলার সকল সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

প্রসঙ্গত, জামালপুরের স্থানীয় দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সদস্য শেলু আকন্দ ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে সদর উপজেলা ভূমি অফিসের পেছনে ব্রহ্মপুত্র নদের পাড়ে বাইপাস সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন।

এ ঘটনায় পুরো জামালপুর জেলার সাংবাদিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৯:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯