ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুর জেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সচিব হাসান জাকির তুহিন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ১০ ডিসেম্বর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দুই বছরের জন্য প্রকৌশলী আব্দুস সালাম সভাপতি ও মাজেদুল ইসলাম ছাত্তারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

জেলা কৃষকদলের সভাপতি প্রকৌশলী আব্দুস সালামের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সচিব হাসান জাকির তুহিন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এদে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলনেতা শাহ্ মনিরুর রহমান, মাসুদ রানা, মনিরুল রহমান হায়দার, আইনজীবী নাসির হায়দার, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতান মাহমুদ বাবু প্রমুখ।

কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ নেয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে নেতাকর্মীদের সর্বসম্মতিতে প্রকৌশলী আব্দুস সালামকে সভাপতি, সালেহীন মাসুদকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, মাজেদুল ইসলাম ছাত্তারকে সাধারণ সম্পাদক, মতিউর রহমান বাবুলকে যুগ্মসাধারণ সম্পাদক ও সরকার সুলতান আহমেদ বাদশাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯