ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে হাতির পালের ধাওয়ায় যুবকের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির পালের ধাওয়ায় জেনারেটরের তারে জড়িয়ে ইদ্রিস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে। ২৯ নভেম্বর রাত ১০টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর বালুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত তিনদিন ধরে ভারত থেকে ৪১টি হাতি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্তঘেঁষা ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর এলাকার রোপা আমন ক্ষেত নষ্ট করছে। হাতির পাল ক্ষুধা নিবারনের জন্য প্রতি বছরে ৪-৫ বার এই এলাকায় তান্ডব চালায়।

প্রতিদিন সন্ধ্যায় হাতিগুলো গারো পাহাড় থেকে নেমে লোকালয়ে এসে রোপা আমন ক্ষেতের ধান খাওয়া শুরু করলে স্থানীয়রা মশাল জ্বালিয়ে, পটকা ফুটিয়ে ও জেনারেটরের তার দিয়ে বিদ্যুতায়িত করে হাতি তাড়ানোর চেষ্টা করে।

২৯ নভেম্বর সন্ধ্যায় যদুরচর বালুগাঁও হাতির পাল ধান খাওয়ার সময় উৎসুক মানুষ বিভিন্নভাবে হাতিগুলোকে তাড়ানোর জন্য ধাওয়া দিলে হাতির পাল উল্টো মানুষকে ধাওয়া দেয়। হাতির ধাওয়া খেয়ে স্থানীয়রা বিভিন্ন দিকে পালাতে থাকে। এ সময় হাতির পালের ধাওয়া থেকে বাঁচতে দৌড় দেয় ইদ্রিস আলী নামে এক যুবক। তিনি হাতি তাড়ানোর জন্য বিদ্যুতায়িত করা জেনারেটরের তারে জড়িয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা হাতির সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেও প্রশাসন থেকে কোন সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হজরত আলী হাতির ধাওয়া খেয়ে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে হাতির পালের ধাওয়ায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯