ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

মোসলেমাবাদ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে শোক দিবসে বক্তৃতা প্রতিযোগিতা

বক্তৃতা প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী বক্তৃতা করে। ছবি : বাংলার চিঠি ডটকম

আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাদারগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট সকালে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বক্তৃতা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। ছবি : বাংলার চিঠি ডটকম

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক জি এম শফিকুল হাসান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন। এতে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সহকারী শিক্ষক আজহারুল ইসলাম ডিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি বি এম রুবেল আহম্মেদ।

বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়টির মৌলবি শিক্ষক মাওলানা আব্দুল হাকিম।

পরে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন ও কবিতা আবৃত্তিকারকে পুরস্কৃত করেন জি বি এম রুবেল আহম্মেদ।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিদ্যালয়টির শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

মোসলেমাবাদ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে শোক দিবসে বক্তৃতা প্রতিযোগিতা

আপডেট সময় ১০:২০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮