ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

দেওয়ানগঞ্জে জেএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তরাঞ্চলের চারটি কেন্দ্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা শুরু হবে।

উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়, ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়, পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া আলহাজ লাল মামুদ উচ্চ বিদ্যালয় ও হাতীভাঙ্গা ইউনিয়নে এবি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা কেন্দ্র সচিবগণ সাংবাদিকদের জানান। এ বছর চারটি কেন্দ্রে তিন সহস্রাধিক পরীক্ষার্থী অংশ নেবে।

সানন্দবাড়ীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মিতালী উচ্চ বিদ্যালয়, মৌলভীর চর উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়, মৌলীর চর বালিকা উচ্চ বিদ্যালয়, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৭২ জন পরীক্ষার্থী অংশ নিবে বলে কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন জানান।

কাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক রায়হানুল ইসলাম জানান, জেএসসি পরীক্ষা তিনটি বিদ্যালয় কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়, কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়, দীপশিখা উচ্চ বিদ্যালয় থেকে ৫৩৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।

তারাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, তার কেন্দ্রে ছয়টি বিদ্যালয়ের ৮১৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। বিদ্যালয়গুলো হলো ডিগ্রির চর উচ্চ বিদ্যালয়, জেকে মডেল উচ্চ বিদ্যালয়, তারাটিয়া উচ্চ বিদ্যালয়, তারাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর ও দক্ষিণ ভাতখাওয়া নিম্ন মাধ্যামিক বিদ্যালয়।

হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, ১০টি বিদ্যালয়ে এক হাজার ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয়, আকন্দপাড়া উচ্চ বিদ্যালয়, চর হাতীভাঙ্গা উচ্চ বিদ্যালয়, সাকোয়াপাড়া উচ্চ বিদ্যালয়, চখারচর উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর উচ্চ বিদ্যালয়, বাছেদপুর উচ্চ বিদ্যালয়, ও ছাবেদাচান, আব্দুল আজিজ লাইট হোম ও গনি ছামাদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

দেওয়ানগঞ্জে জেএসসি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

আপডেট সময় ০৮:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯