ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

শেরপুর সদরের উপজেলা চেয়ারম্যান হলেন রফিকুল, ভাইস চেয়ারম্যান আশরাফুল ও শাপলা

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে মো. আশরাফুল ইসলাম মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিহা জামান শাপলা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মো. শুকুর মাহমুদ বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘোষিত ফলাফল অনুযায়ী শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মো. রফিকুল ইসলাম (নৌকা) ৮২ হাজার ৯২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ) পেয়েছেন ৫১ হাজার ২১৭ ভোট।

মো. আশরাফুল ইসলাম মিজান (তালা) ৫৫ হাজার ৭১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনোয়ার হোসেন (চশমা) পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিহা জামান শাপলা (কলস) ১ লাখ ৬ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম আরা বেগম (হাঁস) পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে মিনহাজ উদ্দিন মিনাল মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১০৩ ভোট, মো. ইলিয়াস উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৫৭ ভোট এবং মোহাম্মদ বায়েযীদ হাছান আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে আল হেলাল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৪৭ ভোট, মোহাম্মদ মোছা মিয়া মাইক প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট এবং জুলহাস উদ্দিন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬০ ভোট।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

শেরপুর সদরের উপজেলা চেয়ারম্যান হলেন রফিকুল, ভাইস চেয়ারম্যান আশরাফুল ও শাপলা

আপডেট সময় ০১:১৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯