ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীকে থামাতে এগিয়ে আসা ব্যক্তিদের প্রশংসায় পুলিশ বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্যু : আইওএম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান বিভাগ চালু করতে কমিটি গঠিত

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ১৪ অক্টোবর মহাকাশ বিজ্ঞান বিভাগ চালু করতে কমিটি গঠনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে- মহাকাশ বিজ্ঞান বিভাগ চালু করতে কমিটি গঠন, অসদুপায় অবলম্বনের জন্য এক কলেজ শিক্ষককে শাস্তি প্রদান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বিভিন্ন অধিভুক্ত কলেজসমূহে পদায়ন। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, মহাকাশ বিজ্ঞান বিভাগ চালুর জন্য ফিজিবিলিটি স্টাডির করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানকে আহ্বায়ক করে তিনজন ডিন ও একজন বিষয় বিশেষজ্ঞসহ ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া কলেজ অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল প্রোগ্রামে ভর্তি হওয়ার দায়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের রেজিস্ট্রেশন বাতিল এবং আজীবনের জন্য তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সকল ধরনের কর্মকা- থেকে নিভৃত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কলেজ পরিচালনা কমিটি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেসব কলেজগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের পদায়নের মাধ্যমে পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহাম্মদ হাছান বাবু, প্রফেসর ড. মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ ৩৮জন একাডেমিক কাউন্সিলের সদস্য সভায় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান বিভাগ চালু করতে কমিটি গঠিত

আপডেট সময় ১০:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯