ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে কৃষকদলের মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে কৃষকদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা কৃষকদল। ১ অক্টোবর সকালে শহরের স্টেনশ বাজার মোড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা কৃষকদলের সভাপতি প্রকৌশলী আব্দুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, বিএনপি নেতা আছমত উল্লাহ, জেলা কৃষকদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম নন্দ, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ বাদশা ও সাহিত্য বিষয়ক সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকার একতরফাভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিএনপি নেত্রীকে জেল খানায় আটকে রেখেছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে কৃষকদলের মানববন্ধন

আপডেট সময় ০৬:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯