ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

কুড়িগ্রামের নারী মাদক কারবারি ১৮৯৭টি ইয়াবা বড়িসহ আটক বকশীগঞ্জে

আটক নারী মাদক কারবারি মাজেদা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ৮৯৭টি ইয়াবা বড়িসহ মাজেদা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) একটি টহল দল। ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মাজেদা বেগম কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বামনেরচর গ্রামের নুরু মিয়ার স্ত্রী।

৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক হাবিলদার শাফায়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর সকাল থেকেই বিজিবির সদস্যরা ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ে অবস্থান নেন। তারা বেলা ১১টার দিকে ঢাকাগামী রিফাত পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালান। এ সময় এক হাজার ৮৯৭টি ইয়াবা বড়িসহ মাজেদা বেগম নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে ওই নারী বিজিবির কাছে স্বীকার করেছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে জানান, আটক নারী মাদক কারবারি মাজেদা বেগম ইয়াবাগুলো বিক্রির উদ্দেশে রৌমারী থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামের নারী মাদক কারবারি ১৮৯৭টি ইয়াবা বড়িসহ আটক বকশীগঞ্জে

আপডেট সময় ০৭:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯