ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষকরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনার উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১ সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ এইচ এম কামরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান হেলাল, শিক্ষক মনিরা বেগম, শিক্ষক তারিকুজ্জামান ছোটন, শিক্ষক ইসমাইল হোসেন, শিক্ষক আবদুল হালিম, শিক্ষক আকতার হোসেন, শিক্ষক প্রণব কুমার সেন প্রমুখ।

বক্তারা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে হামলাকারী হামিদুর রহমান ফর্সা ও অন্যান্যদের গ্রেপ্তার করা না হলে ৬ সেপ্টেম্বর থেকে প্রতিদিন এক ঘন্টা করে কর্মবিরতীর ঘোষণা দেন।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সাজিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে ২৯ আগস্ট স্থানীয় প্রভাবশালী হামিদুর রহমান ফর্সা বিদ্যালয়ের ভেতরে রড দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষক আফরোজা সুলতানা বীনার হাত ভেঙে দেন। এ ঘটনায় ১২ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় ০৮:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯