ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে এক এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানকারী দল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার মির্জা আজম চত্বর এলাকায় ২০ আগস্ট দুপুরে অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিসের সনদ না থাকায় একজন এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে জামালপুর সদর উপজেলার মির্জা আজম চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এতে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের দলটি জামালপুর সদর উপজেলার মির্জা আজম চত্বর এলাকায় অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সনদ না থাকার অপরাধে এলপি গ্যাসের দোকান জামিল এন্টারপ্রাইজের মালিক মো. নবীর হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় তাকে অভিযুক্ত করা হয়। মো. নবীর হোসেন (৩০) মির্জা আজম চত্বর এলাকার মো. আব্দুল মজিদের ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে এক এলপি গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১০:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯