ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

র‌্যাবের অভিযানে মসলা ও লাচ্ছা সেমাই কারখানায় চারজনকে জরিমানা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

ঈদুল আযহাকে সামনে রেখে ভেজাল বিরোধী এবং পঁচা খাবারের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে র‌্যাব। ৬ আগস্ট র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মশলা তৈরির অভিযোগে তিনজন ব্যবসায়ীকে এবং লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে একজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভেজাল বিরোধী এবং পঁচা খাবারের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসেবে ৬ আগস্ট বিকেলে র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপপরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে জামালপুর শহরের রানীগঞ্জ বাজারে এবং সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গহেরপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এতে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের দলটি জামালপুর শহরের রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে মসলা ভাঙ্গানোসহ মূল্য তালিকা না থাকার অপরাধে মসলা ব্যবসায়ী মো. আব্দুল মতিন, মো. মামুনুর রশিদ ও মো. নয়ন মিয়াকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৩ ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের দলটি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গহেরপাড়া এলাকায় মো. রসুল মাহমুদের আরিফা লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান। এ সময় ওই কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অপরাধে কারখানার মালিক রসুল মাহমুদকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় পাঁচ হাজার টাকার জরিমানা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযানে মসলা ও লাচ্ছা সেমাই কারখানায় চারজনকে জরিমানা

আপডেট সময় ০৮:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯