ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

আগামী অর্থ বছরে জাতীয় সংসদের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বাজেট অনুমোদন

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী অর্থবছরে (২০১৯-২০২০) বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেয়া হয়েছে।

২৩ মে সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ৩০তম সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

প্রাক্কলিত এ বাজেট গত বছরের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া সভায় ২০১৮-২০১৯ এর সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এছাড়া ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সভায় অংশগ্রহণ করেন। চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন।

সভায় সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টিসহ পদোন্নতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামতসহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি। সভায় সংসদের লেক সংস্কারের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত সচিব।

সভার শুরুতে ২৯তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।

সভার আলোচ্যসূচী উপস্থাপন করেন সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান।

অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

আগামী অর্থ বছরে জাতীয় সংসদের জন্য ৩২৮ কোটি ২২ লাখ টাকার বাজেট অনুমোদন

আপডেট সময় ০৬:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯