ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রের সুযোগ তৈরিতে বিভিন্ন ক্ষেত্রের নিয়োগ কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের রি-কল ২০২১ প্রকল্পের উদ্যোগে ৮ মে দুপুর ১২টায় রি-কল ২০২১ প্রকল্পের বকশীগঞ্জ কার্যালয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।

সমন্বয় সভা পরিচালনা করেন উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার। এতে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনজুরুল হক, হস্তশিল্প কারিগর প্রতিনিধি দেলেরা বেগমসহ বিভিন্ন কর্মক্ষেত্র তৈরি করা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সমন্বয় সভায় বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিক কাজে যুক্ত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যুবদের যুগোপযোগী করে গড়ে তোলাসহ আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে যুবক-যুবতীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারিভাবে যুবক-যুবতীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও বলা হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে যুবদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯