ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা ও নাতিবউয়ের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৬০) ও তার নাতিবউ দরিদ্র লিমা বেগমের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৫ মে বিকেলে উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, বেলগাছা মিয়াপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে বৃদ্ধ কৃষক আব্দুর রহিম ৫ মে বিকেল সাড়ে ৫টার দিকে তার গোয়ালঘর থেকে বসতঘরে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা ঘরের টিনের বেড়ার সাথে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে বাঁচাতে গিয়ে তাকে স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার নাতিবউ দরিদ্র রাসেল মিয়ার স্ত্রী লিমা বেগম। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে লিমা বেগম মারা যান।

৫ মে রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল বাংলারচিঠিডটকমকে বলেন, ‘বৃদ্ধ আব্দুর রহিম হয়তো জানতেন না যে তার বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ঘরের টিনের চাল ও টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল। তাকে বাঁচাতে গিয়ে তার নাতিবউ লিমা বেগমও বিদ্যুতায়িত হয়ে মারা যান। ঘটনাটি খুবই মর্মান্তিক।’

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা ও নাতিবউয়ের মৃত্যু

আপডেট সময় ০৯:৪০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯