ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে কলতান কচি-কাঁচার মেলার কর্মশালা সমাপ্ত

কথা নিয়ে কথা কর্মশালায় বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর কলতান কচি-কাঁচার মেলার তিনদিনব্যাপী কথা নিয়ে কথা কর্মশালা ৩ মে সন্ধ্যায় শেষ হয়েছে। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।

জামালপুর কলতান কচি-কাঁচার মেলার সভাপতি এ কে এম শফিকুল ইসলাম জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার।

কথা নিয়ে কথা কর্মশালায় অতিথিদের দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ-সভাপতি কবি রুবী রহমান, সহ-সভাপতি খোন্দকার আসাদুজ্জামান ও সদস্য বদরুল আলম, দৈনিক আলোচিত জামালপুর এর সম্পাদক ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি রেজাউল করিম রেজনু, কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক আনিছুর রহমান মানিক, জামালপুর কলতান কচি-কাঁচার মেলার কর্মকর্তা জাকিউল ইসলাম খান টিপু প্রমুখ।

কথা নিয়ে কথা কর্মশালায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন স্বচ্ছসলিলা কাহালি, বর্ণ, সোমাইয়া ও রাহাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর কলতান কচি-কাঁচার মেলার কর্মকর্তা সাহেদ আলী। আলোচনা সভা শেষে অতিথিদের শুভেচ্ছা স্মারক ও শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে কলতান কচি-কাঁচার মেলার কর্মশালা সমাপ্ত

আপডেট সময় ০৯:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯