ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জামালপুর জেনারেল হাসপাতালে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর জেনারেল হাসপাতালে ৩১ মার্চ অভিযান চালিয়ে এক প্রতারকসহ দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিমের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ খান ৩১ মার্চ দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হাসপাতালে রোগীকে প্রতারিত করার অভিযোগে মো. মনজুরুল হক (৪০) নামে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সদর উপজেলার পাথালিয়া গ্রামের মো. জামাতুল্লাহ শেখের ছেলে। তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় এ জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারি আদেশ অমান্য করায় লিপি (২৬) নামের একজন নারীকে ২০০ টাকা জরিমানা করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার বৈঠামারী মৃত গোলাপ আলীর মেয়ে। তাকে ১৮৬০ সালের দ-বিধির ১৮৮ ধারায় এ জরিমানা করা হয়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামসহ একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

জামালপুর জেনারেল হাসপাতালে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১০:৩৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯