ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সুদের হার কমান, সময়মত ঋণ পরিশোধ করুন : প্রধানমন্ত্রী

বাংলারচিঠি ডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার এক অংকে নামিয়ে আনতে ব্যাংক মালিকদের প্রতি তাঁর আহবান পুনর্ব্যক্ত করার পাশাপাশি ব্যবসায়ীদেরকে সময় মতো ঋণ ও এর সুদ পরিশোধের অনুরোধ জানিয়েছেন।

তিনি ৩১ মার্চ প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় শিল্প মেলা-২০১৯ এর উদ্বোধনকালে বলেন, ‘ব্যাংক ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার জন্য আমরা ব্যাংক মালিকদের তাদের আকাঙ্খা অনুযায়ী কিছু সুযোগ সুবিধা দিয়েছি। কিন্তু সব ব্যাংক নয় মাত্র কয়েকটি ব্যাংক সুদের হার ৯ শতাংশে কমিয়ে এনেছে।’

তিনি বলেন, ইতোপূর্বে সরকার তার ৭০ ভাগ টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাখতো এবং ৩০ ভাগ টাকা রাখতো বেসরকারি ব্যাংকে। কিন্তু বর্তমানে উভয় ধরনের ব্যাংকেই সমহারে সরকারি টাকা রাখা হয়।

তথাপি ব্যাংক মালিকরা সুদের হার কমায়নি বরং শিল্প স্থাপন করে তারা ব্যবসা পরিচালনা করছে, প্রধানমন্ত্রী বলেন।

তিনি আরো বলেন, সরকার বরং দেখতে পারে ব্যাংক মালিকরা যথাযথ নিয়মে ভ্যাট ও শুল্ক প্রদান এবং কাঁচা মাল কিনছে কিনা।

শিল্পায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণ প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, ‘এক সময় ব্যাংকের সুদের হার এক অংকে ছিল। কিন্তু বর্তমানে তা ১৪, ১৫ অথবা ১৬ শতাংশে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী ব্যাংক সুদের হার এ ধরনের উচ্চ পর্যায়ে পৌঁছার জন্য আইএমএফকে (ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড) দায়ী করেন। কারণ, ওই প্রতিষ্ঠানটি প্রেসক্রিপশনের পর সরকার ক্যাপ পদ্ধতি (কম-বেশি সুদ হার বেধে দেয়া) প্রত্যাহার করতে বাধ্য হয়।

শেখ হাসিনা ব্যবসায়ীদেও সময়মত ঋণ ও এর সুদ পরিশোধের আহবান জানান।

শিল্প মন্ত্রণালয় নগরীর বিআইসিসি’তে সপ্তাহব্যাপী ‘জাতীয় শিল্প মেলা-২০১৯ এর আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। স্বাগত বক্তব্য রাখেন শিল্প সচিব মো. আবদুল হালিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ফেডারেমন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

এই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় ৩০০ প্রতিষ্ঠান অংশ নিয়ে দেশে তৈরি পাটপণ্য, খাদ্য, কৃষি পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রোনিক পণ্য, প্লাস্টিক সামগ্রী এবং হস্তশিল্প পণ্য প্রদর্শন করবে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সুদের হার কমান, সময়মত ঋণ পরিশোধ করুন : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০১৯