ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলামপুরে খাদ্য কর্মকর্তাকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত সংরক্ষণ ও পরিচালন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে অনিয়মের দায়ে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ জুলাই জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইমরানুল হক ইসলামপুর উপজেলা খাদ্যগুদামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরানুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইসলামপুর উপজেলা খাদ্যগুদামে অভিযান চালান। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত চলতি সরকারি খাদ্যশস্য ক্রয় মওসুমে ইসলামপুর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ অনিয়মের আশ্রয় নিয়ে শুধুমাত্র কাগজে কলমে চাল সংগ্রহ ও সরবরাহ দেখানো এবং ২৫০ মেট্রিক টন চাল গুদামেই মজুদ রাখার অভিযোগের সত্যতা পান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. হারুন আর রশিদকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারের রায়ে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৬ ধারায় অত্যাবশ্যকীয় পণ্য সংরক্ষণ ও সরবরাহে অনিয়মের অভিযোগে আটক ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. হারুন অর রশিদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে ওই কর্মকর্তা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।

নির্বাহী হাকিম মো. ইমরানুল হক ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানের সত্যতা নিশ্চিৎ করে বাংলার চিঠি ডটকমকে জানিয়েছেন, অভিযানের সময় পাওয়া খাদ্য গুদামে মজুদ ২৫০ মেট্রিক টন চাল ২৬ জুলাইয়ের মধ্যেই বিতরণ করে গুদাম খালি করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে খাদ্য কর্মকর্তাকে এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮