ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

শেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে ১৩ মার্চ রাতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ১৩ মার্চ রাত সোয়া এগারোটার দিকে শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় বাজারের সিএনজি স্ট্যান্ড চৌরাস্তা থেকে মাদক কারবারি মো. শফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর সদর উপজেলার চরখাঁরচর গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। তার দেহ তল্লাশী করে তার ডান হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যে কালো রঙ্গের পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়।

মাদক কারবারির কাছ থেকে উদ্ধার করা গাঁজা। ছবি : র‌্যাব

র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

শেরপুরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯