ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

স্কুলছাত্রী এক কিশোরী ধর্ষণের শিকার

ছবিটি প্রতীকী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চৌদ্দ বছর বয়সী স্কুলছাত্রী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ইব্রাহীম নামের এক ব্যক্তিকে আসামি করে ৫ জুন, শুক্রবার সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে। আসামি ইব্রাহীম উপজেলার আওনা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নজরুলের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। ইব্রাহিম বিবাহিত এবং দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ওই কিশোরীকে তার ব্যবহৃত মোবাইলফোন নম্বর থেকে ফোন করে নানাভাবে কুপ্রস্তাব দিতেন। লোকলজ্জার ভয়ে ওই ছাত্রী বিষয়টি প্রথমে তার পরিবারকে জানায়নি।

​৪ জুন, বৃহস্পতিবার বিকালে ওই কিশোরী ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। বাড়িতে অন্য কেউ না থাকার ইব্রাহিম তাকে ধরে তার ঘরের ভেতর নিয়ে যান। সেখানে ওই কিশোরীকে ধর্ষণ করেন।

পরবর্তীতে মেয়েটিকে বাড়িতে না পেয়ে তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ওই কিশোরীর ফুপুসহ কতিপয় লোকজন ইব্রাহিমের ঘরে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম কৌশলে পালিয়ে যান। পরে ওই কিশোরী তার পরিবারের কাছে ঘটনা খুলে বলেন। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ইব্রাহীমকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন এ প্রতিবেদককে বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলাটির আসামি ইব্রাহীমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

স্কুলছাত্রী এক কিশোরী ধর্ষণের শিকার

আপডেট সময় ১০:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬