ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুর : গ্রাম আদালত বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ছবি : বাংলারচিঠিডটকম

‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন, বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, শেরপুরের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় শেরপুর উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ ভি সি বি-৩ প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী।

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক, জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি মো. হযরত আলী, এ ভি সি বি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, মুশফিকুর রহমান প্রমুখ।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক গোলাম রব্বানী বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে মে ২০২৬ পর্যন্ত জেলায় গ্রাম আদালতে মোট এক হাজার ৪১৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে নারী আবেদনকারী ৪৯৪ জন। নিষ্পত্তিকৃত মামলার হার ৯০.৭৫%। বিচার পক্রিয়ার অংশগ্রহণকারী নারী ১৫%। উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা ৩৩টি। ক্ষতিপূরণ আদায় করা হয় দুই কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৮০০ টাকা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই গ্রাম আদালত পরিপূর্ণরূপে চালু করতে সবাইকে কাজ করতে হবে সমানভাবে এবং যথাযথ গুরুত্ব দিয়ে। যে বিচারটি গ্রাম আদালতেই সুন্দরভাবে পাওয়া সম্ভব সেটির জন্য জেলা সদরে এসে যেন ভোগান্তি পোহাতে না হয় আর এর সুফল সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে কার্যকর ভূমিকা রাখতে হবে সবাইকে।

তিনি আরও বলেন, ধর্ষণসহ সেনসেটিভ মামলাগুলো গ্রাম আদালতে না করে অবশ্যই উচ্চ আদালতে পাঠাতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কিন্তু বড় একটা ক্ষমতা দেওয়া হয়েছে। এটি একটা সম্মানের বিষয়ও। আমাদের সবাইকে এই গ্রাম আদালতের প্রতি আস্থা রাখতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে।

কর্মশালায় সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শেরপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬