ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর… যুবলীগ নেতা গ্রেপ্তার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হিট স্ট্রোকে কৃষকের মৃত্যুু সরিষাবাড়ীতে আব্দুল জলিল চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত

সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর…

মাদারগঞ্জ : মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেত-কর্মীদের উপস্থিতি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের সার্বিক উন্নয়ন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

২ জুন, মঙ্গলবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। তারতাপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মনজু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক ছাত্র মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল ইসলাম মুছা, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিরুল ইসলাম মিন্টু, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা জামায়াতের সাথী আবু সাঈম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সদস্য শাহজাহান, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাভলু, ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাক, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, উপজেলা যুবলীগের সদস্য নান্নু পারভেজ এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও বেশকয়েকজন নেতা-কর্মী।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে এ কে এম ইহসানুল হক মনজু মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, তিনি কাজে ব্যস্ত আছেন। পরে এ বিষয়ে আর কোন মন্তব্য না করে ফোন কেটে দেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক সচিব ইহসানুল হকের সভায় আওয়ামী লীগ নেতা-কর্মীর উপস্থিতি, অত:পর…

আপডেট সময় ১০:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬