“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিজ্ঞানমেলা শুরু হয়েছে।
১৫ এপ্রিল. বুধবার দুপুরে মাদারগঞ্জ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিরচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তরুণদের উদ্ভাবনী চিন্তা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।
মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী উপস্থাপন করে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















