ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ ও কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

জামালপুর : মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরসহ পাশের ছয়টি জেলার সীমানাঘেষা লাখো মানুষের উন্নত স্বাস্থ্যসেবার জন্য গড়ে উঠা জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ভবন নির্মাণ না হওয়া এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপিত আইসিইউ ইউনিট চালু না হওয়া, দালালমুক্ত না হওয়াসসহ বিভিন্ন অসঙ্গতির কারণে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

দ্রুত জামালপর মেডিকেল কলেজ হাসপাতালে ভবন নির্মাণ ও হাসপাতালের কার্যক্রম চালু করা এবং জেনারেল হাসপাতলে আইসিইউ চালুর দাবিতে মেডিকেল কলেজের ছাত্র, সুশীল সমাজ, রোগীর স্বজন ও সচেতন নাগরিকেরা মানববন্ধন করেছেন। দাবি আদায়ের লক্ষে আন্দোলনের ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

৪ এপ্রিল, শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা স্বাস্থ্যসেবা ও রোগীকল্যাণ কমিটির উদ্যোগে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেনালের হাসপাতালের জেলা স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জামালপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন ও এনজিও প্রতিনিধি লিটন সরকার।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা, সিদ্ধান্তহীনতা এবং সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে ৫০০ শয্যার জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ভবন নির্মাণ করা হচ্ছে না। একাধিকবার দরপত্র আহ্বান করা হলেও রহস্যজনক কারণে তা বাতিল হয়ে যায়। উন্নত চিকিৎসাসেবা হতে বছরের পর বছর মানুষ বঞ্চিত হচ্ছে। পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা কার্যক্রমও চালু করা সম্ভব না হওয়ায় জটিল ও মুমুর্ষূ রোগীদের রেফার করা হয় ময়মনসিংহ ও ঢাকায়। ফলে জেলার লাখো মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের বাধ্য হয়ে দূরদূরান্তে ছুটতে হচ্ছে।

জামালপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন বলেন, অবিলম্বে হাসপাতালের নির্মাণকাজ শুরু করে দ্রুত চিকিৎসাসেবা চালু করতে হবে। এতে ছাত্রদের পাঠদানের সুবিধার পাশাপাশি ইন্টার্ণ চিকিৎসকদের ভোগান্তি কমে যাবে। পাশাপাশি ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপিত আইসিইউ ইউনিট দ্রুত চালুর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে হাসপাতালকে দুর্নীতি ও দালালমুক্ত রেখে সেবাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক ও কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে জামালপুর পৌর শহরের মনিরাজপুরে ৩৫ একর জমিতে জামালপুর মেডিকেল কলেজের বিভিন্ন ভবন নির্মাণ করা হয়। কিন্তু সেই ক্যাম্পাসে আজও ৫০০ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ করা হচ্ছে না। ২০১৫ সালের ৩১ জানুয়ারি জামালপুরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের একটি কক্ষে নতুন আইসিইউর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল। কিন্তু জনবলের অজুহাতে ওই ইউনিটও আর চালু করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ ও কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০২:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬