ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অন্যান্য অতিথি ও জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন পোশাক হাতে সরকারি শিশু পরিবারের শিশুরা। ছবি : বাংলারচিঠিডটকম

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরের সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে জামালপুর প্রেসক্লাব। ১৮ মার্চ, বুধবার দুপুরে সরকারি শিশু পরিবারে সব শিশুর হাতে এসব নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীস বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা দরকার।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী ও জামালপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। ঈদের আগে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাসে ভেসে উঠে সরকারি শিশু পরিবারের শিশুরা। তাদের হাসিমুখেই ফুটে উঠে আসন্ন ঈদের আনন্দ।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

আপডেট সময় ১২:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬