ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

তাঁতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

জামালপুর : অসহায়দের হাতে বস্ত্র তুলে দেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ঈদ উপলক্ষ্যে তাঁতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ, বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা তাঁতী দল ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ কর্মসুচির আয়োজন করে।

জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বস্ত্র বিতরণ করেন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, প্রতিটি এলাকায় ধনী ও দরিদ্র উভয় শ্রেণীর মানুষই বসবাস করে। বিত্তবানেরা পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে থাকেন। কিন্তু যারা দরিদ্র বা যাদের খুব বেশী সামর্থ্য নেই তাদের কছে ঈদ নিরানন্দ। তাই সমাজের পিছিয়ে পড়া, অনগ্রসর ও হতদরিদ্রদের ঘরে ঘরে যেন ঈদের আনন্দ বয়ে যায় সেজন্য সমাজের বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, নিজের ঘরের আশেপাশে যেসব দরিদ্র পরিবার আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। ঈদের দিন সবাই যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সেজন্য প্রত্যেককেই তাদের সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের বিত্তবানসহ দলীয় নেতা-কর্মীদের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

জেলা তাঁতী দলের আহবায়ক আনিছুর রহমান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সদস্য সচিব মাসুদুর রহমান, শহর তাতী দলের আহবায়ক আজমল খান সফিক, সদস্য সচিব ফরাস উদ্দিন লিটনসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সমাজের অনগ্রসর ও পিছিয়ে পড়া শতাধিক হতদরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

তাঁতী দলের উদ্যোগে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট সময় ১১:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬