ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলেন রিশাদ রেজওয়ান বাবু

জামালপুর : অপরাজেয় বাংলাদেশের স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের শিশুদের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার সামগ্রী। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপিনেতা রিশাদ রেজওয়ান বাবু ব্যক্তিগত উদ্যোগে ১৮ মার্চ, বুধবার দুপুরে জামালপুর শহরের দড়িপাড়া বাইপাসের অদূরে অপরাজেয় বাংলাদেশের স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রে এসব খাদ্য সমাগ্রী বিতরণ করেন।

ঈদ উপলক্ষ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।

সংসদ সদস্য আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সুবিধাবঞ্চিতদের অবস্থার উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তবে সমাজের যারা আপনাদের জন্য এগিয়ে এসেছে তাদের সহযোগিতা নিয়ে আপনাদের নিজেদের অবস্থার পরিবর্তন করতে হবে। সবাই মিলে আপনাদের এগিয়ে নিতে, আপনাদের ভাল অবস্থান তৈরিতে চেষ্টা করছে। তবে নিজেদের অবস্থার পরিবর্তন করতে না পারলে অনেকেই বিমুখ হবে।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, স্নেহা নিরাপদ আশ্রয়কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী মো. নুরুল ইসলাম, বাংলারচিঠিডটকম সম্পাদক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

পরে আশ্রয়কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন মাদরাসায় শতাধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন রিশাদ রেজওয়ান বাবু। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, তেল, লবণ, সেমাই, চিনি ইত্যাদি।

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিলেন রিশাদ রেজওয়ান বাবু

আপডেট সময় ১১:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬