ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে : রশিদুজ্জামান মিল্লাত

মাদারগঞ্জ : খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আজকে পানির অভাবে সেচ ব্যবস্থা নাই। এই খালগুলো সব মরে গেছে। প্রতিটি খাল আমরা পুনঃখনন করব। নতুন খাল কাটব। খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে। কৃষি উৎপাদন বাড়বে। জলাবদ্ধতা কমবে।

১৬ মার্চ, বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে পলিশা খাল খননের ফলক উন্মোচন এবং খাল খনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

মাদারগঞ্জ : খাল খনন কর্মসূচির উদ্বোধনী বক্তব্য রাথেস প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব কোরবান আলী, জেলা ত্রাণ ও পুনর্বাস কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবদলের  জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার আদারভিটা ইউনিয়নের পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে : রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ১০:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬