ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

পথচারীরা পেল সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির ইফতার খাদ্য সামগ্রী

জামালপুর : সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে পথচারীদের মাঝে বিতরণ করা হয় ইফতার খাদ্য সামগ্রী। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র রমজানের রোজা উপলক্ষে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতি (সআমকসাস)। ১৬ মার্চ, সোমবার বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকার প্রায় ৩০০ পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার খাদ্য সামগ্রী বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বাধন হোসেন, সাধারণ সম্পাদক শাওন মোল্লা, কার্যনির্বাহী সদস্য হৃদয় আহমেদ শাওন প্রমুখ।

সমিতির সহ-সভাপতি বাধন হোসেন বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসাবে সবসময় সত্য ও ন্যায়ের কথা বলে। কিন্তু পেশাগত দায়িত্বের বাইরেও একটি বড় পরিচয় হল আমরা এই সমাজেরই অংশ। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আজ সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির পক্ষ থেকে এই ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা চেয়েছি আমাদের সামর্থ্যরে মধ্য থেকে সাধারণ মানুষের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিতে। আমাদের এই আয়োজন প্রমাণ করে যে, সাংবাদিকেরা শুধু কলম ধরতেই জানেন না, বরং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেও একতাবদ্ধ।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

পথচারীরা পেল সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির ইফতার খাদ্য সামগ্রী

আপডেট সময় ১১:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬