ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জামালপুর জেনারেল হাসপাতালে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর : দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান। ছবি : বাংলারচিঠিডটকম

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ, সোমবার হাসপাতাল প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জামালপুর জেলা শাখার আহ্বায়ক ডাক্তার আহাম্মদ আলী আকন্দ, অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের রিজিওনাল ম্যানেজার খন্দকার আহমদ উল্লাহ ইবনে রুহানী প্রমুখ।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান বলেন, রমজান মাস আত্মশুদ্ধির উত্তম সময়। নিজেদের সংযত রেখে ধর্মীয় অনুশাসন মেনে চলব। পেশাগত দায়িত্ব পালন করব। চিকিৎসকদের পেশা পৃথিবীতে সবচেয়ে মহান ও মানবিক পেশা। মানবিক দৃষ্টিভঙ্গি ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসদের এই পেশায় আসা উচিত।

তিনি আরও বলেন, চিকিৎসকের কাছে যখন কোনো অসুস্থ রোগী সেবা নিতে আসে তারা যেন সঠিক সেবা ও পারমর্শ পায় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। সেবা নিতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও নজর দিতে হবে। সরকারি হাসপাতালের সীমিত সাধ্যের মধ্যেও সেবা দিয়ে যাচ্ছি। সবার আন্তরিক সহযোগিতা পেলে বর্তমান পরিসরে হাসপাতালে আরও ভাল সেবা দান সম্ভব।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় এই দোয়া ও ইফতার মাহফিলে চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুর জেনারেল হাসপাতালে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬