ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা

রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পাওয়া গেছে পোকা

জামালপুর : তাজ ক্যাফে রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি স্বনামধন্য রেস্টুরেন্টসহ চারটি দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

২৫ ফেব্রুয়ারি, বুধবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

২৫ ফেব্রুয়ারি বিকালে জামালপুর শহরের তলমালতলা মোড় থেকে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান শুরু হয়। অভিযানের সময় তমালতলা এলাকার তাজ ক্যাফে, রংধনু রেস্টুরেন্টসহ বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানে বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়।

এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষা ও পরিদর্শন শেষে তাজ ক্যাফে ও রংধনু রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পোকা পাওয়ায় তাজ ক্যাফেকে ২০ হাজার টাকা ও রংধনু রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরে শহরের ফৌজদারি মোড়ে দুটি অস্থায়ী ইফতার সামগ্রীর দোকানে খাবার ঢেকে না রাখার কারণে প্রত্যেক দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও অস্থায়ী দুধের বাজার পরিদর্শন করে দুধ পরীক্ষা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

রেস্টুরেন্টের রান্না ঘরে বেগুনি বানানোর বেগুনে পাওয়া গেছে পোকা

আপডেট সময় ১০:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬