ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ গুরুতর আহত, স্বামী রবিউল আটক

সরিষাবাড়ী : সরিষাবাড়ী হাসপতালে চিকিৎসাধীন সানজিদা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী সীমান্তবর্তী চরলোটাবর এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার অভিযোগে স্বামী রবিউল ইসলামকে (২৬) কে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা। ৩০ জানুয়ারি, শুক্রবার দুপুরে সরিষাবাড়ী সীমান্তবর্তী মাদারগঞ্জ উপজেলার চরলোটাবর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২৩ সালে উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকার সামছুল হকের মেয়ে সানজিদার সঙ্গে বিয়ে হয় জামালপুর সদর এলাকার পশ্চিম ফুলবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলামের সাথে। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপপ্রয়োগ করে সানজিদার স্বামী রবিউল ইসলাম। যৌতুক না পেয়ে গৃহবধূকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

৩০ জানুয়ারি নেশাগ্রস্ত অবস্থায় রবিউল ইসলাম স্ত্রী সানজিদাকে বাবার বাড়ি থেকে নিতে যান। স্ত্রী তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি ফলকাটার একটি ছুরি দিয়ে সানজিদার গলার পেছনে ও পেটে আঘাত করেন। ছুরিকাঘাতের পর সানজিদা চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রবিউলকে আটক করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে রবিউলকে আটক করে হেফাজতে নিয়েছে। আহত সানজিদাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, গৃহবধূ সানজিদাকে ছুরিকাঘাতে নির্যাতনের ঘটনাটির আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ গুরুতর আহত, স্বামী রবিউল আটক

আপডেট সময় ০৯:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬