ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

জামালপুরে শিশু হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ

জামালপুর : শিশু হত্যার অভিযোগে আটকাদেশপ্রাপ্ত আসামি রুবেল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। ২১ জানুয়ারি, বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক এ প্রতিবেদককে বলেন,  ২০১৬ সালের ১৭ জুলাই বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুর উপজেলার গামারিয়া গ্রামের নসকর শেখের ছেলে বিপ্লবকে (১২) একই উপজেলার রৌহারকান্দা কুমারপাড়া গ্রামের আছমদ্দির ছেলে রুবেল (১২, বর্তমান বয়স ২২) একাধিক বার পেটে লাথি দিয়ে আহত করে। পরে বিপ্লবকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।

পরদিন ১৮ জুলাই বিপ্লবের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ময়মনসিংহে নেয়ার পথেই বিপ্লব মারা যায়। ঘটনার পরদিন বিপ্লবের নানি পিয়ারা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামি রুবেলের উপিস্থিতিতেই তাকে ১০ বছরের আটকাদেশ দেন।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মেহেদি হাসান।

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ

আপডেট সময় ১০:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬