ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সেই সরকার দেশ পরিবর্তন করবে কীভাবে : নাহিদ দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে চাকরি মেলা অনুষ্ঠিত

জামালপুর : অভিবাসী মেলার আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর : অভিবাসন ও চাকরিমেলা উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী খানম। ছবি : বাংলারচিঠিডটকম

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হারুন আল মামুন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকরামুন নাহার, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম প্রমুখ। মুক্ত আলোচনায় প্রবাসী ও বিদেশ গমনেচ্ছু ব্যক্তি, ব্যাংকের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসী তিনজন ব্যক্তি ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী প্রতিষ্ঠান ইসলামি ব্যাংককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া নয়জন প্রবাসী ব্যক্তির সন্তানের মাঝে দুই লাখ ৬৫ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বৈধভাবে বিদেশ গমন এবং ব্যাংক ও সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে আরো বেশী করে অবদান রাখতে হবে প্রবাসীদের। প্রবাসীরা দেশে কোন সরকারি দপ্তরে হয়রানি বা প্রতারণার শিকার হলে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। জেলা প্রশাসক বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের ভাষাজ্ঞান অর্জন, কারিগরি দক্ষতা অর্জন এবং তথ্য-প্রযুক্তি জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

জামালপুর : অভিবাসী দিবসে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

দিবসের তাৎপর্যপূর্ণ অংশ ছিল অভিবাসন ও চাকরি মেলা। জামালপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মেলা উদ্বোধন করেন জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী খানম। মেলায় উন্নয়ন সংঘ, বিভিন্ন ব্যাংক, বিডিজবসসহ ১৫টি স্টল স্থান পায়। মেলা প্রাঙ্গণটি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে।

মেলায় ঢাকা থেকে আসা নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার (ইআই) চন্দন কুমার সরকার চাকরি মেলার প্রশংসা করে বলেন, এ মেলায় এসে দেশে বিদেশে চাকরির সুযোগ, শর্ত ইত্যাদি বিষয়ে তথ্য যেনে বেকার ছেলে-মেয়েরা উপকৃত হবে। তিনি স্ট্রমি ফাউন্ডেশনের পার্টনার সংস্থা উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির স্টল থেকে তাদের নানা ফ্যাসিলেটিসগুলো জানতে পারবে মেলায় আসা ছেলে-মেয়রা। তিনি মেলার সফলতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে চাকরি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:৪৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫